ঢাকা ২০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

মুহূর্তেই শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ টিকিট

#

স্পোর্টস ডেস্ক

০৪ ফেব্রুয়ারি, ২০২৫,  12:29 PM

news image

আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে ভারত। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। গ্রুপপর্বে তিনটি ম্যাচ খেলবে ভারত। যেই ম্যাচগুলো নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে সমর্থকদের মধ্যে। অনলাইনে টিকিট বিক্রির ঘোষণা দেওয়ার মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে গেছে ম্যাচগুলোর সব টিকিট। ৩ ফেব্রুয়ারি সোমবার আইসিসি ম্যাচগুলোর সাধারণ টিকিট অনলাইনে বিক্রির ঘোষণা দেয়। স্থানীয় সময় বিকেল ৪টায় এই ঘোষণা দেওয়ার পরপরই টিকিট কাটার হিড়িক পড়ে যায় অনলাইনে। যা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে বেশি টিকিট প্রত্যাশীদের ভিড় ছিল ২৩ ফেব্রুয়ারি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচে। এদের মধ্যে অনেকেই অনলাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও শেষ পর্যন্ত টিকিট কাটতে পারেননি।   ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচ নিয়েও ব্যাপক আগ্রহ দেখা গেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এই ম্যাচের টিকিটের চাহিদাও ছিল ব্যাপক। যা মুহূর্তেই বিক্রি হয়ে যায়। এরপর ক্রিকেটপ্রেমীদের আগ্রহ দেখা গেছে ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ ঘিরেও। গ্রুপপর্বের ম্যাচ ছাড়াও ৪ মার্চ নকআউট পর্বের ম্যাচের টিকিটও বিক্রি হয়ে গেছে। ভারত সেমিফাইনালে উঠবে এমনটা ধরে নিয়ে এখানেও ব্যাপক আগ্রহ ছিল টিকিট প্রত্যাশীদের। অন্যদিকে লাহোরে দ্বিতীয় সেমিফাইনালের টিকিট বিক্রিও শেষ। এখন বাকি কেবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি। যা আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচের টিকিট সেমিফাইনাল শেষে বাজারে ছাড়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম