ঢাকা ০৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন নিজেদের করা আইনেই আওয়ামী লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর চাঁদাদাবী ও মানহানির দায়ে ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশকসহ দুই জনের বিরুদ্ধে মামলা বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী হবিগঞ্জ ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস উদ্ধার, আটক ১ দেশে ঢোকানো হচ্ছে বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাণী, বিশেষজ্ঞদের উদ্বেগ সাতক্ষীরায় দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জনের মৃত্যু সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

মির্জা ফখরুল মিথ্যা তথ্য দিয়ে শিক্ষার্থীদের আবারও উসকানি দিচ্ছেন: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৪,  2:00 PM

news image

পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে মহানগর উত্তর আওয়ামী লীগের সমন্বয় সভায় তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। সেতুমন্ত্রী বলেন, আন্দোলনকারীরা ঘাপটি মেরে বসে আছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশ্যে করে বলেন, তিনি সংবাদ সম্মেলনে করে মিথ্যা তথ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আবারও উসকানি দিচ্ছেন। কেউ আগুন নিয়ে খেলবেন না, দায়িত্বশীল আচরণ করুন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারেক জিয়াকে লন্ডন থেকে এনে বাংলাদেশে ক্ষমতার মঞ্চে বসানোর নীলনকশার রাজনীতি আজকে জাতির সামনে উন্মোচিত হয়ে গেছে। বাংলাদেশের জনগণ দেশের শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। দেশবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে কাদের বলেন, গুজব একটি সন্ত্রাস। মাদকের মতো গুজব আপনার সন্তানকে সর্বনাশের দিকে ঠেলে দিতে পারে। কাজেই এই গুজব-গুঞ্জন প্রতিরোধ করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম