ঢাকা ১০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় অবৈধ জুস এবং সেমাই কারখানায় অভিযান সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব ``গিভ টু গেইন'' প্রতিপাদ্যে কমিউনিটি ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন আপাতত জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যু প্রাথমিকের ১ কোটি ৪০ লক্ষ শিক্ষার্থীর জন্য সুখবর ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা ফ্যামিলি কার্ড সবাই পাবেন, প্রত্যেক ঘরে ঘরে যাবে: এলজিআরডি মন্ত্রী জ্বালানি তেল নিয়ে মোটরসাইকেল রাইড শেয়ার চালকদের জন্য বড় সুখবর শ্রীলঙ্কার নতুন প্রধান কোচ গ্যারি কার্স্টেন

মিরাজ-মোস্তাফিজ ঝলকে বাংলাদেশের সিরিজ জয়

#

ক্রীড়া প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২২,  9:21 PM

news image

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ তে সিরিজ জিতেছে টাইগাররা। ম্যাচের শুরু থেকেই টাইগারদের সঙ্গে দুর্দান্ত লড়াই করে ভারতীয়রা। তবে শেষ দিকে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ভারতকে উড়িয়ে দিয়ে ৫ রানে জয় তুলে নেয় টাইগাররা। বুধবার (৭ ডিসেম্বর) মিরপুরের ‘হোম অব ক্রিকেটে’ দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭১ রান করেছিল বাংলাদেশ। জবাবে রান তাড়া করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৬ রানে থামে ভারতীয় দল। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারতীয়রা। দলীয় ৭ রানে আউট হয়ে যান বিরাট কোহলি। এবাদতের করা বলটি টেনে খেলার চেষ্টা করেন বিরাট। কিন্তু তা স্ট্যাম্পে আঘাত হানে। এরপর মোস্তাফিজুরের দেওয়া বাউন্সে পয়েন্টে মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান শেখর ধাওয়ান। ওপেনারদের ব্যর্থতার পর দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন শ্রেয়াস আইয়ার। তিন ছয় ও ছয় চারে ১০২ বলে ৮৬ রান করে ফিরে যান আইয়ার। শেষ দিকে হাল ধরেন অধিনায়ক রোহিত শর্মা। তবে রোহিতের পাঁচ ছয় আর তিন চারে সাজানো ২৮ বলের ঝড় ইনিংসের পরও পরাজয়ের সাধ নিয়ে মাঠ ছাড়ে ভারতীয়রা। বোলিংয়ে বাংলাদেশের হয়ে ৩ উইকেট পান এবাদত হোসেন। আর মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান দুটি করে এবং মোস্তাফিজুর রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ একটি করে উইকেট নিয়েছেন। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৭১ রান। বাংলাদেশের হয়ে ক্যারিয়ার সেরা সর্বোচ্চ ১০০ রানের ইনিংস খেলেন মেহেদি হাসান মিরাজ। ৮ চার ও ৪ ছয়ে ৮৩ বলে ১০০ রানে অপরাজিত থাকেন মিরাজ। খাদের কিনারায় থাকা টাইগারদের টেনে তুলে আনা আরেক ব্যাটার মাহমুদউল্লাহ ক্যারিয়ারের ২৭তম ফিফটি তুলে নিয়ে খেলেন ৯৬ বলে ৭৭ রানের ইনিংস। শেষ দিকে ঝড় ব্যাটিংয়ে নাসুম আহমেদ এক ছয় দুই চারে ১১ বলে অপরাজিত থাকেন ১৮ রানে। এ ছাড়া এনামুল ১১, লিটন ৭, শান্ত ২১, সাকিব ৮, মুশফিক ১২ রান করেন। অন্যদিকে বোলিংয়ে ভারতের পক্ষে ৩ উইকেট পান ওয়াশিংটন সুন্দর। আর মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক দুটি করে উইকেট লাভ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম