ঢাকা ৩০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীতে আরও ১৯ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা দেড় হাজার স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

মিথিলা ফারজানার নিয়োগ বাতিল

#

১৯ আগস্ট, ২০২৪,  11:31 AM

news image

কানাডার অটোয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলার সঙ্গে চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে তার নিয়োগ বাতিল করা হয়। এছাড়া পৃথক প্রজ্ঞাপনে— কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের নির্বাহী কমিটির প্রধান পরামর্শক মো. মোস্তাফিজুর রহমান এবং রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খানের সঙ্গে চুক্তি বাতিল করেছে সরকার।এদিকে আরেক প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টার প্রটোকল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ শফিকুল ইসলাম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৬ষ্ঠ গ্রেড ও অন্যান্য সুবিধাসহ প্রটোকল অফিসার–২ পদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম