ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু করলেন বেবিচক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা খামার থেকে পালালো ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা

মালয়েশিয়ার ৪৭ নিয়োগদাতার লাইসেন্স স্থগিত

#

০১ জুন, ২০২৪,  1:04 PM

news image

জনশক্তি খাতে হয়রানির অভিযোগে মালয়েশিয়ার ৪৭ নিয়োগদাতার লাইসেন্স স্থগিত করেছে দেশটির সরকার। শুক্রবার (৩১ মে) মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। অন্যদিকে, শেষ মুহূর্তে মালয়েশিয়াগামী ৩০ হাজার কর্মীর ভাগ্য ঝুলে আছে ঢাকা ও কুয়ালালামপুর এয়ারপোর্টে। শুক্রবারের পর আর কর্মী না নেয়ার ঘোষণা দিয়েছে দেশটি। তাই শেষ সুযোগে নিতে অন্তহীন অপেক্ষায় হাজারো মানুষ। করোনা মহামারি শেষে ২০২২ সালে ফের শ্রমবাজার চালুর পর মালয়েশিয়ায় গেছেন প্রায় ৫ লাখ বাংলাদেশি কর্মী। তবে কর্মী কোটা পূরণ হয়ে যাওয়ায় ভিসা কিংবা ছাড়পত্র থাকলেও আজকের পর (৩১ মে) আর কোনো কর্মী দেশটিতে ঢুকতে পারবে না। আগে থেকেই এমন ঘোষণা দিয়েছিল এশিয়ার দেশটি। তবে হাতে ৬ মাস সময় পেলেও বেঁধে দেয়া নিয়মের তোয়াক্কা করেনি জনশক্তি রপ্তানিকারকরা। দেশটিতে কর্মী পাঠানোর চক্রে ছিল ২৫টি এজেন্সি। এরপর ধাপে ধাপে মোট ১০০ বেসরকারি এজেন্সি অনুমোদন পায়। পরে এর সঙ্গে যুক্ত হয় সরকারি এজেন্সি বোয়েসেল। এদিকে, বেঁধে দেয়া সময়সীমার শেষ দিনেও মালয়েশিয়ায় যেতে না পেরে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করছেন কয়েক হাজার কর্মী। সবাই অপেক্ষা করছেন কখন টিকেট নিয়ে আসবে রিক্রুটিং এজেন্সির লোকজন। অন্যদিকে, রিক্রুটিং এজেন্সিগুলোর দাবি- শেষ সময়ে টিকিট পাওয়া যাচ্ছে না। এতে সময় যত গড়াচ্ছে ততই আশা ক্ষীণ হয়ে আসছে মালয়েশিয়ায় যেতে বিমানবন্দরে ভিড় করা কর্মীদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম