ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

মারা গেছেন ‘রক এন রোলের’ রানি টিনা টার্নার

#

বিনোদন ডেস্ক

২৫ মে, ২০২৩,  4:44 PM

news image

মার্কিন বংশোদ্ভূত জনপ্রিয় সংগীত তারকা টিনা টার্নার মারা গেছেন। তিনি দীর্ঘদিন থেকে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। সুইজারল্যান্ডের জুরিখের কাছে কুসনাখতে নিজের বাড়িতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।টিনার দীর্ঘদিনের প্রচার কর্মকর্তা বেরনার্ড ডোহার্টি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে জনপ্রিয় এই তারকার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সম্প্রতি তার স্ট্রোক হয়। ভুগছিলেন কিডনির সমস্যাতেও। টিনা তার ক্যারিয়ারের শুরু করেন ১৯৫০-এর দশকে ‘রক এন রোলের’ প্রাথমিক সময়ে। কিছুদিনের মধ্যেই এমটিভি-র সেনসেশন হয়ে যান। তার চার্ট-টপিং গান ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট’। যেখানে তিনি প্রেমকে ‘সেকেন্ড-হ্যান্ড ইমোশন’ বলে অভিহিত করেছিলেন। যা এখনও সমানভাবে জনপ্রিয়। টিনা টার্নার বললেই যেন মনে আসে নিউ ইয়র্কের রাস্তায় সোনালি চুল, মিনি স্ক্য়ার্ট, ক্রপড জিন্সের জ্যাকেট, স্টিলেটো পরে হেঁটে যাচ্ছেন হলিউডের এই গায়িকা। জোরালো কণ্ঠ, অফুরাণ উদ্যম, শক্তিশালী স্টেজ পারফরমেন্সের কারণে খুব সহজেই হয়ে উঠেছিলেন ‘রক এন রোলের’ রানি। রিও ডি জেনেরিওতে তার ১৯৮৮ সালের শোতে ১ লাখ ৮০ হাজার দর্শক জড়ো হয়েছিল, যা যে কোনও একক শিল্পীর জন্য সবচেয়ে বড় কনসার্ট।গিটারিস্ট স্বামী ইকের সঙ্গেও গান গাইতেন একসঙ্গে। তাদের গাওয়া ‘প্রাউড ম্যারি’ ও ‘রিভার ডিপ’ গানগুলো জনপ্রিয়। ১৯৭৮ সালে বিচ্ছেদ হয়েছিল ইক আর টিনার। বিয়েতে থাকার সময় ইকের থেকে পাওয়া আঘাতের কারণে চোখে-মুখে কালশিটে ও শরীরের নানা জায়গায় চোট নিয়ে একাধিকবার তাকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালের এমার্জেন্সিতে। যুক্তরাষ্ট্রের টেনেসিতে জন্ম নেয়া টিনা টার্নার আটবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন। ২০২১ সালে রক অ্যান্ড রোলের হল অব ফেমে একক শিল্পী হিসেবে অনর্ভুক্ত করা হয় টিনার নাম। তার আগে যদিও গায়িকার নাম ছিল সেখানে প্রাক্তন স্বামী ইকের সঙ্গে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম