ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

মামলার পর দিনই আলিয়াকে সমঝোতার প্রস্তাব, কেন পিছু হটলেন নওয়াজ

#

বিনোদন ডেস্ক

২৮ মার্চ, ২০২৩,  6:16 PM

news image

বলিউড অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকীর দাম্পত্য কলহ বারবারই সংবাদের শিরোনাম হচ্ছে। নতুন বছরে সেই দাম্পত্য কলহ গড়িয়েছে আদালত পর্যন্ত। তবে সন্তানদের মুখ চেয়ে কি এবার ঝামেলা মিটিয়ে ফেলতে চাইছেন নওয়াজ ও আলিয়া? নওয়াজের সাম্প্রতিক পদক্ষেপে তারই ইঙ্গিত মিলেছে। দিন কয়েক আগেই স্ত্রী আলিয়া সিদ্দিকী ও ভাই শামাস সিদ্দিকীর বিরুদ্ধে মানহানির মামলা করেন নওয়াজ উদ্দিন সিদ্দিকী। সেই মামলায় ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেন ‘সেক্রেট গেমস’ অভিনেতা। তবে মানহানি মামলা করার একদিন পরেই নাকি স্ত্রী আলিয়া সিদ্দিকীকে সমঝোতা প্রস্তাব পাঠিয়েছেন নওয়াজ। আলিয়ার আইনজীবীর দাবি, সেই সমঝোতা প্রস্তাব পেয়েছেন তার মক্কেল। ওই প্রস্তাবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে প্রস্তুতির কথা জানিয়েছেন নওয়াজ। মামলার শুনানির আগামী তারিখের আগেই নাকি স্ত্রী আলিয়ার সঙ্গে একটা বোঝাপড়ায় পৌঁছতে আগ্রহী অভিনেতা। সে ক্ষেত্রে মানহানি মামলা তুলে নেওয়ার কথাও ভেবে দেখবেন অভিনেতা। আলিয়ার তরফ থেকে এখনো কোনো উত্তর আসেনি বলে জানা গেছে। তবে দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে নিজেদের মধ্যে মিটমাট করে নিতে রাজি নওয়াজ ও আলিয়া। এ কথা নাকি আদালতকেও জানিয়েছেন দুই পক্ষই। তবে কি সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই এই পদক্ষেপ? নাকি অন্য কোনো আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন নওয়াজ? আপাতত এই প্রশ্নেই বাড়ছে জল্পনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম