ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

মানবিক কোরিডোর নিয়ে কোনো আলোচনা বা চুক্তি হয়নি: নিরাপত্তা উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মে, ২০২৫,  12:56 PM

news image

মানবিক করিডর নিয়ে কোনো ধরনের চুক্তি হয়নি বলে সাফ জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। রোববার (৪ মে) সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের একত্রিকরণ নয়, বরং প্রত্যাবাসনই একমাত্র সমাধান। মানবিক করিডর নিয়ে সরকার কোনো ধরনের চুক্তি করেনি। বাংলাদেশ যখন চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে ঠিক তখনি ভারত প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতাকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। একদিকে আলোচনা চলছে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে, অন্যদিকে প্রতিনিয়ত উড়ে এসে জুড়ে বসছে হাজারো রোহিঙ্গা। শনিবার (৩ মে) পর্যন্ত কক্সবাজারে আরও ৫ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। এ নিয়ে নতুন রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার। এমতাবস্থায় রোববার সকালে বিউপি অডিটোরিয়ামে রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতাকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগও মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে মানবিক কোরিডোর নিয়ে কোন চুক্তি হয়নি জানিয়ে ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ নিয়ে অন্য কোনো দেশের গুজবে কান দেয়া যাবেনা। বাংলাদেশ মিয়ানমারের স্বার্বভৌমত্বকে শ্রদ্ধা করে, দেশটিকে অস্থিতিশীল করার কোন ইচ্ছা নেই বাংলাদেশের বলেও জানান এ উপদেষ্টা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম