ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, পারদ নামল ১১ ডিগ্রি সেলসিয়াসে ইউপি ভোট নিয়ে ১৫ রাজনৈতিক দলের সঙ্গে আজ ইসির সংলাপ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী

পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের

#

নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০২৬,  8:08 PM

news image

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের কথা ভাবছেন। দীর্ঘদিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ। অসুস্থতার কারণে দায়িত্ব চালিয়ে যেতে তিনি আগ্রহী নন বলে জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।


এ বিষয়ে জানতে চাইলে এস এম মতিউর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই চেয়ারম্যান শারীরিকভাবে অসুস্থ। অসুস্থতার কারণে তিনি দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী নন। এ কারণে তিনি পদত্যাগের কথা ভাবছেন।


এ ব্যাপারে জানতে চাইলে একটি গণমাধ্যমকে অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগের বিষয়টি না করেননি। তিনি বলছেন, হলে জানবেন।


তবে অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি এবং এ বিষয়ে কোনো প্রজ্ঞাপনও জারি হয়নি বলে জানান পিএসসির জনসংযোগ কর্মকর্তা।


অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের অক্টোবরে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম