ঢাকা ২৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগ ছাড়াই সরকারি ভূমি অফিসে বহিরাগত যুবকের দাপ্তরিক কাজ হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০ দুই কোটি টাকার রাষ্ট্রীয় মাল লোপাট; “দশ দিন পর কাগজ তৈরী ও কোষাগারে টাকা জমার বয়ান” শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ-উত্তর কোরিয়া এখন একই অবস্থানে একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব বেসরকারি হজের ৩ প্যাকেজ ঘোষণা করলো হাব পিপলস লীগকে তিন মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

মানবতাবিরোধী অপরাধ: পিরোজপুরের আব্দুল মান্নানসহ ৪ জনের মৃত্যুদণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই, ২০২৩,  12:10 PM

news image

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার পিরোজপুরের ভান্ডারিয়ার আব্দুল মান্নানসহ ৪ রাজাকারের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২০ জুলাই) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ওই ৪ রাজাকার হলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া এলাকার আব্দুল মান্নান হাওলাদার ওরফে আব্দুল মান্নান ডিলার ওরফে মান্নাফ, একই এলাকার আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার, চরখালী এলাকার মো. মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ এবং নুরুল আমিন হাওলাদার। এর মধ্যে মহারাজ হাওলাদার জামিনে মুক্ত এবং নুরুল আমিন হাওলাদার পলাতক রয়েছেন। যুদ্ধাপরাধের মামলায় আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে ৪টি অভিযোগে ২৪ জনকে হত্যা, একজনকে ধর্ষণ, নারীসহ ৪ জনকে গুলি করে জখমের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যুর কথা বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম