ঢাকা ২২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব বেসরকারি হজের ৩ প্যাকেজ ঘোষণা করলো হাব পিপলস লীগকে তিন মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করতে হাইওয়ে পুলিশ প্রধানের অঙ্গীকার ছাড়া পেলেই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন, ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ আরও ১০ ইউরোপীয় উড়োজাহাজ কিনছে বাংলাদেশ রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

পিপলস লীগকে তিন মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০২৬,  2:37 PM

news image

বাংলাদেশ পিপলস লীগকে তিন মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার (২২ জুলাই) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন দলটির চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী গরীব নেওয়াজ মোহাম্মদ। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. সেলিম মিয়া। এর আগে, দলটির মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন হাইকোর্টে রিট আবেদন করেন। তিনি জানান, বাংলাদেশ পিপলস লীগ ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২৫ সালে দলটি নিবন্ধনের জন্য আবেদন করলে ২ ফেব্রুয়ারি নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত জানায়  নির্বাচন কমিশন। পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে আদালত রুল জারি করেন।বুধবার সেই রুলের ওপর রায় দিয়ে এবার তিন মাসের মধ্যে দলটিকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম