ঢাকা ০২ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা তৌহিদুল নিহত

#

নিজস্ব প্রতিনিধি

৩০ ডিসেম্বর, ২০২১,  11:03 AM

news image

মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তৌহিদুল ইসলাম লিংকন (৩০) নামে ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। বুধবার (২৯ ডিসেম্বর) দিনগত রাত ১১টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এর আগে রাত ৮টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের খোয়াজপুর ইউনিয়নের মধ্যেরচর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। লিংকন মাদারীপুর শহরের বাগেরপাড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে। জানা গেছে,

পারিবারিক কাজে মাদারীপুর শহর থেকে মোটরসাইকেলে করে সদর উপজেলার মঠের বাজারের দিকে যাচ্ছিলেন লিংকন। পথে খোয়াজপুরের মধ্যেরচর এলাকায় এলে একটি ট্রাককে সাইট দিতে গিয়ে লিংকনের মোটরসাইকেলের সঙ্গে অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। অপর মোটরসাইকেলে মমিন শিকদার ও রানা নামে দুজন ছিলেন। এতে দুটি মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। আহত রানা মাদারীপুর সবুজ বাগের আরব আলীর ছেলে ও অপর আহত মমিন শিকদার একই এলাকার সোবাহান শিকদারের ছেলে। দুর্ঘটনার পরই আহতদের মাদারীপুর সদর হাসপাতালে আনা হলে লিংকনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন লিংকন। এর আগে তিনি সরকারি নাজিমউদ্দিন কলেজের ছাত্রলীগের সভাপতিসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে। তবে তিনি তার পরিবারসহ মাদারীপুর পৌর শহরের বাগেরপাড় এলাকায় বসবাস করে আসছিলেন। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের মধ্যে লিংকনের অবস্থা তখন গুরুতর ছিল। তাই মাদারীপুর সদর হাসপাতাল থেকে দায়িত্বরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিক্যালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম