ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় মামলা, যুবলীগের দুই নেতা–কর্মী গ্রেপ্তার বর্তমান সরকার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে তাই সরকারের দায়বদ্ধতা আছে: রিজভী আরও কমলো জেট ফুয়েলের দাম ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ নিহত ৩ বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা জন্মদিনের আগের দিন না ফেরার দেশে আফগান ক্রিকেটার দেশের ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড ভরা মৌসুমে ইলিশের আকাল

মাথায় গুলি করে শিক্ষার্থী হত্যাকারী ফারাবী গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জুন, ২০২৪,  12:37 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত কলেজছাত্র আশরাফুর রহমান ইজাজ হত্যা মামলার প্রধান আসামি ও বহিষ্কৃত ছাত্রলীগ নেতা হাসান আল ফারাবী জয়কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ফারাবী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে মাস্টার্সে অধ্যয়নরত ও বহিষ্কৃত ছাত্রলীগ নেতা। মামলার বিবরণ অনুযায়ী, বুধবার (৫ জুন) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণকালে একটি মিশনারি স্কুলের ভোটকেন্দ্রে লাইনে দাঁড়ানো নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি জালাল হোসেন ভূঁইয়ার সঙ্গে আশরাফুর রহমান ইজাজের বাদানুবাদ হয়। একপর্যায়ে ইজাজকে ভোটারের লাইন থেকে ধাক্কা দিয়ে বের করে দেন জালাল। এ নিয়ে আশরাফুল রহমান ইজাজ প্রতিবাদ করেন। এ সময় খোকাসহ তার সঙ্গে থাকা সহযোগীরা ইজাজকে দেখে নেয়ার হুমকি দেন। পরে ওই দিন সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পরই তাকে গুলি করে হত্যা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম