ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

০৫ ডিসেম্বর, ২০২১,  3:35 PM

news image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছোটখাটামারী গ্রামের মোহাম্মদ হাতেম আলীর দ্বিতীয় পুত্র মোঃ ইসমাইল হোসেন বাবু(৩০) পুকুরে মাছ ধরতে গিয়ে পা পিছলে পরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। ঘটনা সুত্রে জানা যায়, আজ রবিবার সকাল ৮.৩০ এর দিকে তারা দুই ভাই মিলে পুকুরে মাছ ধরতে নামে, ছোট ভাই মোঃ জুয়েল হোসেন  পুকুরে থাকে ও বড় বড় ভাই পুকুর থেকে উঠতে গিয়ে পা পিছলে পানি উত্তোলনের

মোটরের উপর পড়ে গেলে সেখানে অরক্ষিত অবস্থায় একটি বৈদ্যুতিক মোটরের লাইনের সংযোগে হাত পরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। ঘটনাস্থল থেকে তাড়াতাড়ি পরিবারের লোকজন স্থানীয় বাসিন্দারা ভুরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা মৃত বলে ঘোষণা করে।  স্থানীয় প্রতিবেশী আব্দুল খালেক, মনির হোসেন জানান, অসতর্কতাবশত পানি উঠানোর মোটর যে সাইডে ছিল ওই সাইড দিয়ে উপরে উঠার সময় পুকুর পাড়ে পিছলে পড়ে যাওয়া কালে মোটর ধরে সাহায্য নিতে চাইছিল বলে মনে হয়, আর সেখানে বৈদ্যুতিক সংযোগ অরক্ষিত থাকা একটি তারের মাথায় হাত লেগে তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। লাশ নিয়ে এসে বাড়িতে স্থানীয় নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাবেক চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন সানোয়ার এর উপস্থিতিতে সদর থানা থেকে আসা পুলিশ লাশ দাফনের অনুমতি দেয় বলে জানান বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াদুদ । এ বিষয়ে ভুরুঙ্গামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আলমগীর হোসেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি , সুরতহাল করে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে, এখানে ঝামেলার কিছু নেই, এ বিষয় অপমৃত্যু মামলা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম