ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 'শেখ হাসিনা ১৬ তারিখ ফিরে আসবে, এটা কেউ বিশ্বাস করে না'-এবিএম মোশাররফ এমপি একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় : জামায়াত আমির ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে: টিআইবি দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ ১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

মধ্যরাতে দুঃখ প্রকাশ করলেন পরীমনি

#

বিনোদন প্রতিবেদক

০৬ জুন, ২০২৩,  5:29 PM

news image

চলমান রাজ-সুনেরাহ-পরীমনি বিতর্ক নিয়ে একটার পর একটা কাণ্ড ঘটছেই। অভিযোগের পাল্টা জবাব দিতে যেন সিদ্ধহস্ত তিনি। ব্যক্তিজীবনের নানা ঘটনা ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এবার হঠাৎই মধ্যরাতে ফেসবুকে একটি পোস্টে দুঃখ প্রকাশ করেছেন তিনি। সোমবার দিবাগত রাত ৩টায় একটি স্ট্যাটাস ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে শেয়ার করেন পরীমনি। পোস্টে তিনি তানভীর তারেক ও জাগো এফএম কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করেছেন। পরীমনি লিখেছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত তানভির তারেক এবং জাগো এফএম কর্তৃপক্ষের কাছে। আপনাদের সঙ্গে আমি আমার কমিটমেন্ট রাখতে অক্ষম হয়েছি। আপনারা আমার বর্তমান মানসিক পরিস্থিতির সঙ্গে রয়েছেন এই আমার অনেক বড় সান্ত্বনা।  তিনি আরও লিখেছেন, অনেক কৃতজ্ঞ আপনাদের মানবতার জন্যে। আমি অবশ্যই এই পরিস্থিতি কাটিয়ে শীঘ্রই আবার আপনাদের সঙ্গে কাজে ফিরব, ইনশাআল্লাহ। পোস্টের লেখায় এটা স্পষ্ট যে, মানসিক চাপের কারণে তিনি কমিটমেন্ট রক্ষা করতে পারেননি। এ জন্য অবশ্য বিনীতভাবে দুঃখ প্রকাশ করেছেন। ক্ষমা চাওয়ার একটি ইমোজি জুড়ে দিয়ে জানিয়েছেন, খুব শিগগিরই এ মানসিক সমস্যা কাটিয়ে নতুন ছন্দে কাজে ফিরবেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম