ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মঠবাড়িয়ায় নৌকা প্রার্থীর কর্মীকে কুপিয়ে জখম

#

নিজস্ব প্রতিনিধি

২৩ ডিসেম্বর, ২০২১,  8:04 PM

news image

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ তালুকদারের সমার্থক বিপ্লব বেপারী (৪০) নামে এক কর্মীকে কুপিয়ে গুরুত্বর জখম করেছে প্রতিপক্ষরা। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে বিল্পবের হাতের আঙ্গুল বিচ্ছিন্নসহ কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। আহত বিপ্লব উপজেলা ধানীসাফার নূর উদ্দিন বেপারীর পুত্র এবং ২নং ধানীসাফা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী হারুন অর রশিদ তালুকদারের সমার্থক।

  স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মঠবাড়িয়া উপজেলার ২নং ধানীসাফা ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ তালুকদারের নির্বাচনী সভা শেষে প্রচারণায় নামে তার কর্মী সমার্থকেরা। এসময় ফুলঝুড়ি পাতাকাটা নামক এলাকায় তার কয়েকজন কর্মী সমর্থক লিফলেট নিয়ে প্রচারণায় গেলে প্রতিপক্ষরা তাদের উপর হামলা চালায় ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ তালুকদারের কর্মী বিপ্লব বেপারীর হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি মারাত্মকভাবে জখম হন। আহত বিপ্লবকে স্থানীয়রা উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মঠবাড়িয়া থানার অফিনার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম