ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের স্কিম চলতি সপ্তাহে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ

ভোমরা স্থলবন্দরে ওমিক্রণ প্রতিরোধে নানা পদক্ষেপ

#

নিজস্ব প্রতিনিধি

১১ জানুয়ারি, ২০২২,  8:22 PM

news image

মনিরুজ্জামান মনি : করোনা ভাইরাসের নতুন ধরণ ওমিক্রণ প্রতিরোধে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে নানা পদক্ষেপ গ্রহন করা করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ইমিগ্রেশন, সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন ও কাস্টমস কর্তৃপক্ষের সহয়তায় এ উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে। স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মনিরুল ইসলাম জানান, ভারত থেকে আগত প্রতিটি পন্যবাহী ট্রাকের চাকায় ব্লিচিং পাউডার ও পানি দিয়ে ওয়াস করা, চালক ও তাদের সহকারিদের হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, তাপমাত্রা দেখা, তাদের মাস্ক পরিধান করানো ও বন্দরের নিদৃষ্টস্থানে রেখে তাদের খাওয়া ও অবস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ভোমরাসহ সাতক্ষীরায় ওমিক্রণ ছড়ানোর আশংকা মুক্ত থাকবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, ভোমরা স্থল বন্দর কাষ্টমসের রাজস্ব কর্মকর্ত (প্রশাসন) আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, ইমিগ্রেশন ওসির পক্ষে এ এসআই জাহিদসহ সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম