ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ভারতের কাছে হারের পর এখন বাংলাদেশ যে সমীকরণের সামনে

#

ক্রীড়া প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২৫,  11:03 AM

news image

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে ভারত স্পিনের শক্তিতে বাংলাদেশকে চেপে ধরে ৪১ রানের জয় পেয়েছে। ম্যাচজুড়ে আলো ছড়িয়েছেন কুলদীপ যাদব ও অভিষেক শর্মা, অন্যদিকে একা লড়লেন সাইফ হাসান। তবে এই হারের পরও ফাইনালে ওঠার সুযোগ অক্ষুণ্ন রেখেছে টাইগাররা। টস জিতে প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্ত বাস্তবে উল্টো চাপ হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। ইনিংসের শুরুতেই অভিষেক শর্মা খেলেন মাত্র ৩৭ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস। যদিও মাঝপথে কিছুটা নিয়ন্ত্রণ ফেরায় বাংলাদেশের বোলাররা, তবু ভারত দাঁড়ায় ২০ ওভারে ১৬৮ রানে। জবাবে রান তাড়া করতে নেমে দ্রুত ভেঙে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। একপ্রান্তে ভরসা হয়ে দাঁড়ান সাইফ হাসান। তার ব্যাট থেকে আসে ৫১ বলে ৬৯ রান, ৩ চার ও ৫ ছক্কায় সাজানো ইনিংস। তবে প্রয়োজনীয় সঙ্গ পাননি তিনি। শেষ পর্যন্ত বাংলাদেশ অলআউট হয় ১৯.৩ ওভারে, রান থামে ১২৭-এ। এই জয়ের মধ্য দিয়ে ভারত প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছে এশিয়া কাপের ফাইনালে। বাংলাদেশের জন্যও ফাইনালের সমীকরণ পরিষ্কার—শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই টাইগাররা খেলবে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের বিপক্ষে। তবে যদি বাংলাদেশ হারে, তাহলে পাকিস্তান ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে। বাংলাদেশের এই পরাজয়ে বিদায়ঘণ্টা বাজল শ্রীলঙ্কার জন্য। কারণ দুই ম্যাচেই হেরে যাওয়া লঙ্কানরা আর কোনোভাবেই ৪ পয়েন্টে পৌঁছাতে পারবে না। তাই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে কার্যত অঘোষিত সেমিফাইনাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম