ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ভাঙতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের দীর্ঘদিনের ঐতিহ্য

#

স্পোর্টস ডেস্ক

০৬ মার্চ, ২০২৫,  10:43 AM

news image

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আগামী বছরের ১৯ জুলাই শিরোপা নির্ধারণী লড়াই হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। ফুটবল বিশ্বকাপের দীর্ঘদিনের ঐতিহ্য এবার এই দিনে ভাঙতে যাচ্ছে। কারণ ফাইনালের বিরতিতে প্রথমবারের মতো ‘শো’ আয়োজনের উদ‍্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) ফাইনাল সুপার বৌলের মাঝ বিরতিতে ‘শো’ আয়োজন করে থাকে কর্তৃপক্ষ। সেই ধারায় এবার বিশ্বকাপের ফাইনালেও তেমনই কিছু করার সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবল ম্যাচে মাঝ বিরতিতে ১৫ মিনিট সময় দেওয়া হয়। ‘শো’ আয়োজন করলে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে এই সময় বাড়ানো হবে কিনা সেটি নিয়ে কিছু বলেননি ইনফান্তিনো। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে ইনফান্তিনো ‘কয়েকজন শিল্পীর পারফর্ম’ করার কথা বলেছেন। তিনি জানান, “নিউ জার্সিতে ফিফা বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো মাঝবিরতিতে অনুষ্ঠান করা হবে, এটা আমি নিশ্চিত করছি। ফিফা বিশ্বকাপের জন্য এটা ঐতিহাসিক একটি মুহূর্ত এবং বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের উপযোগী একটি অনুষ্ঠান আয়োজন করা হবে।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম