ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বয়স বাড়ছে তামান্নার, বিয়ের জন্য চাপ পরিবারের

#

বিনোদন ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৩,  4:47 PM

news image

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার বিয়ে নিয়ে চিন্তিত তার পরিবার। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী এখনও বিয়ের পিঁড়িতে বসেননি। বয়স বাড়ছে বলে পরিবার থেকেও বিয়ের জন্য চাপ পাচ্ছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তামান্নার পরিবারও নাকি নায়িকার বিয়ে নিয়ে আর দেরি করতে চাইছেন না। শিগগিরই পছন্দের পাত্রের কাছে নিজেদের মেয়েকে তুলে দিতে চাইছেন তারা। সে হিসেবে নায়িকার জন্য বিয়ের পাত্রও প্রস্তুত। কারণ দীর্ঘদিন ধরেই অভিনেতা বিজয় বর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তামান্না। তাকেই বিয়ে করতে পারেন অভিনেত্রী। দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে তামান্না বলেন, ‘বিয়ে একটা বড় দায়িত্ব। তখনই এক জনের সম্মতি দেওয়া উচিত, যখন সে দায়িত্ব নেওয়ার জন্য সম্পূর্ণ তৈরি থাকবে।’যদিও তামান্নার পরিকল্পনা ছিল ৩০ পেরোতেই বিয়ে করে দুই সন্তান নিয়ে সংসার করবেন। সেটা হয়নি। তামান্নার কথায়, খুব ছোট বয়সে কাজ শুরু করি। তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে নায়িকারা সর্বোচ্চ ১০ বছরের ক্যারিয়ার গড়ত। আমিও নিজের বিষয়ে এমন কিছুই ভেবেছিলাম। ৩০ পর্যন্ত কাজ করবো। তারপর বিয়ে করে সন্তান নেব, সংসার করবো। কিন্তু আমার ত্রিশেই যেন পুনর্জন্ম হল।’ ধারণা করা হচ্ছে, এই শীতেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন তামান্না-বিজয়। ইতোমধ্যেই দুই তারকার পরিবারে বিয়ের সানাই বাজতে শুরু করেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম