ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বড় চমক রেখে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

#

স্পোর্টস ডেস্ক

০৭ আগস্ট, ২০২৩,  2:02 PM

news image

ভারতের মাটিতে ক্রিকেট বিশ্বকাপের আসর বসতে এখনও বাকি মাস দুয়েক মতো। এরই মধ্যে বড় চমক রেখেই বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে দিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দল সাজিয়েছে অজিরা।১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াডে রয়েছে এখন জাতীয় দলের জার্সি গায়ে না চাপানো ক্রিকেটারও। তবে অস্ট্রেলিয়ার ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডের সবচেয়ে বড় চমক হয়ে এসেছে মার্নাস ল্যাবুশানের না থাকা। সাম্প্রতিক সময়ে ফর্ম খুব একটা ভালো না থাকাতেই ল্যাবুশানেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ুয়ার নির্বাচক প্যানেল। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা ও ভারত সফরেও এই ১৮ সদস্যের স্কোয়াডই খেলবে অজিদের হয়ে। এই দুই সিরিজের পর বিশ্বকাপের আগে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড দেবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছে এখন অজিদের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা দুই ক্রিকেটার  তানভীর সাঙ্গা ও অ্যারন হার্ডি। বিশেষজ্ঞ লেগ স্পিনার হিসেবে দলে জায়গা পেয়েছেন তানভীর আর অলরাউন্ডার হিসেবে রয়েছেন হার্ডি 

অস্ট্রেলিয়ার ঘোষিত ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড: প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, জশ ইংলিশ, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, মার্কাস স্টোয়নিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, তানভীর সাঙ্গা,।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম