ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পর্শে কলেজছাত্রের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৮ ডিসেম্বর, ২০২১,  10:15 AM

news image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পর্শে সিয়াম খন্দকার (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।  শুক্রবার সন্ধ্যায় উপজেলার নুরপুর লামারবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও নুরপুর লামারবাড়ি গ্রামের শাহ আলমের ছেলে।

জানা যায়, আজ শনিবার ছিল তার ছোট ভাইয়ের সুন্নতে খৎনা। সন্ধ্যার দিকে বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রির সাথে আলোক সজ্জার কাজ করার সময় সিয়াম বিদ্যুৎপৃষ্ট হয়। আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল নেয়া হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম