ঢাকা ২১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

ব্যাকফুটে থেকেই চতুর্থ দিনের লড়াইয়ে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

১১ এপ্রিল, ২০২২,  2:24 PM

news image

পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনেই পথ হারিয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলের দাপটে ম্যাচের লাগাম নিজেদের হাতে রেখেছে দক্ষিণ আফ্রিকা। অবস্থা এখন এমন যে—জয়টা দক্ষিণ আফ্রিকার জন্য স্রেফ সময়ের ব্যাপার। বড় হারের শঙ্কায় পড়ে যাওয়া বাংলাদেশ ব্যাকফুটে থেকেই আজ সোমবার প্রোটিয়াদের বিপক্ষে চতুর্থ দিনের লড়াইয়ে নেমেছে। গতকাল তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পাহাড়সম লিড বাড়িয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা, যা টপকাতে হলে ইতিহাস গড়তে হবে বাংলাদেশকে। সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ৪১৩ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

এ রান তাড়া করে জিততে হলে ইতিহাস গড়তে হবে বাংলাদেশকে। কেননা টেস্টে এত রান তাড়া করে এর আগে জিততে পারেনি বাংলাদেশ। দুইশর বেশি রানই একবার তাড়া করে জিতেছিল বাংলাদেশ। সেটিও ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গতকাল টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রান করেছে দক্ষিণ আফ্রিকা। সব মিলে তাদের লিড দাঁড়িয়েছে ৪১২ রানে। এ রান তাড়া করতে নেমে কালই তিন উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। গেল ইনিংসে ব্যর্থ হওয়া জয় এ ইনিংসেও ফিরেছেন শূন্য করে। নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ৭ রানে। তামিম ইকবাল ফিরেছেন ১৩ রানে। দ্বিতীয় ইনিংসে নেমে তিন উইকেটে ২৭ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। মোট ৩৮৬ রানে পিছিয়ে থেকে আজ চতুর্থ দিনের লড়াইয়ে নেমেছে মুমিনুল হকের দল। স্বাভাবিকভাবে এ রান তোলা খুব কঠিন। তা ছাড়া অন্ততপক্ষে ম্যাচ বাঁচাতে হলেও আরও দুই দিন টিকে থাকতে হবে বাংলাদেশকে। জয় কিংবা ম্যাচ বাঁচানো দুটিই যে বাংলাদেশের জন্য চরম কঠিন, তা আর বলার অপেক্ষা রাখে না।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস :  ৪৫৩

বাংলাদেশ প্রথম ইনিংস : (আগের দিন ১৩৯/৫) ৭৪.২ ওভারে ২১৭ (মুশফিক ৫১, ইয়াসির ৪৬, মিরাজ ১১, তাইজুল ৫, খালেদ ০*, ইবাদত ০; অলিভিয়ের ১৫-৪-৩৯-২, উইলিয়ামস ১২-২-৫১-০, হার্মার ১০.২-১-৩৯-৩, মহারাজ ২৪-৬-৫৭-২, মুল্ডার ১৩-৭-২৫-৩)।

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস : ৩৯.৫ ওভারে ১৭৬/৬ (ডি.)(এলগার ২৬, এরউইয়া ৪১, পিটারসেন ১৪, বাভুমা , রিকেলটন ১২, ভেরেইনা ৩৯*, মুল্ডার ৬; ইবাদত ৫-০-২৯-০, খালেদ ১০-০-৩৮-১, তাইজুল ১৫-২-৬৭-৩, মিরাজ ৯.৫-৩-৩৪-২)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ৯.১ ওভারে ২৭/৩ (তামিম ১৩, জয় ০, শান্ত ৭, মুমিনুল ৫; মহারাজ ৫-১-১৮-২, সিমন ৪.১-১-৮-১)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম