ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ব্যাংক খাতে সংকটের কারণ জানাল সিপিডি

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২২,  1:56 PM

news image

ব্যাংক খাতের সংকট করোনা কিংবা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে দেখা দেয়নি। দুর্বল সুশাসন ও সংস্কারের অভাবেই এই খাত ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এ তথ্য জানান। সিপিডি’র আলোচনা সভায় তিনি আরও বলেন, বহুদিন ধরে ব্যাংক খাতটি দুর্বলতার মুখোমুখি। খেলাপি ঋণ বাড়ার পাশাপাশি বিভিন্ন সূচকেও দুর্বলতা দেখা যাচ্ছে। এগুলো উন্নতি না হয় তাহলে ব্যাংকগুলোতে মূলধনের ঘাটতি রয়েই যাবে। ফাহমিদা খাতুন বলেন, প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক, আইন ও তথ্যগত দুর্বলতার কারণে ব্যাংকিং খাতে দুর্বলতা দেখা যাচ্ছে। অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, পিআরআই’র নির্বাহী পরিচালক ড. আহসান হাবিব মনসুর, বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনসহ অনেকেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম