ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫ বাংলাদেশি গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় যুবদল কর্মীর আঙুল বিচ্ছিন্ন আসামিকে ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু চৌদ্দগ্রামে টয়লেটের সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন ড.নাসিমুল গনি প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা এবার চরমোনাই পীরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তারেক রহমান সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে কবে, জানালেন সেনাপ্রধান সাভারে হানিফ পরিবহনের দাঁড়িয়ে থাকা বাসে আগুন

বোরকা পরে পালাতে গিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার

#

নিজস্ব প্রতিনিধি

০৭ আগস্ট, ২০২৪,  11:02 AM

news image

বোরকা পরে পালানোর সময় যুবলীগ নেতাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ফেনীতে।  জানা গেছে, ওই যুবলীগ নেতার নাম মুশফিকুর রহিম মিশু। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের দফতর সম্পাদক। মঙ্গলবার দুপুরে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের কইন্না খাল থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। স্থানীয়রা জানান, নিহত মিশু যুবলীগের রাজনীতির পাশাপাশি ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মুন্সির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবর চাউর হলে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা মিছিল শুারু করে ধলিয়া বাজারে অবস্থান নেয়। খবর পেয়ে তিনি বাড়িতে আত্মগোপন করেন। সন্ধ্যায় একদল দুর্বৃত্ত মিশুর বাড়িতে হামলা চালালে তিনি প্রাণ ভয়ে পালিয়ে যান। স্থানীয়দের ধারণা প্রাণ বাঁচাতে মিশু বোরকা পরে পালানোর সময় দুর্বৃত্তরা তাকে আটক করে গলায় ফাঁস দিয়ে হত্যার পর মরদেহ খালে ফেলে দেন। সফরপুর গ্রামের এক বাসিন্দা জানান, মরদেহ উদ্ধারের পর খবর পেয়ে নিহতের স্ত্রী ঘটনাস্থলে পৌঁছান। পর তিনি মরদেহ বাড়িতে নিয়ে যান। ঘটনাস্থলে পুলিশ অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ আসেনি। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় জানান, যে স্থানে মরদেহ পাওয়া গেছে সেটি ফেনী মডেল থানার আওতাধীন। তাই আমরা ব্যবস্থা নিতে পারিনি। এ বিষয়ে জানতে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিনের যোগাযোগ করা সম্ভব হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম