ঢাকা ২১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

বৃষ্টিতে বন্ধ বিসিবি একাদশ-শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচ

#

ক্রীড়া প্রতিবেদক

১০ মে, ২০২২,  2:54 PM

news image

বৃষ্টির কারণে বন্ধ আছে বিসিবি একাদশ আর শ্রীলঙ্কার মধ্যকার দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচের খেলা। ম্যাচ শুরুর ৮.২ ওভারের মাথায় শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টিতে প্রথম সেশনের বিরতির পর থামলেও মাঠ প্রস্তুতের কাজ শুরু করলে আবার বৃষ্টি নামে। এর ফলে বন্ধ আছে প্রথম দিনের খেলা। এর আগে মঙ্গলবার সকাল ১০টায় বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলাটি শুরু হয়। সে সময় টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা একাদশ। ম্যাচ শুরুর ৪০ মিনিট পর বন্ধ হয় খেলা। খেলা বন্ধ হওয়ার আগে শ্রীলঙ্কার সংগ্রহ ১৪ রানে ১ উইকেট। বিসিবি একাদশের হয়ে একমাত্র উইকেটটি পান তরুণ পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে নেই, এমন ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে গড়া হয়েছে বিসিবি একাদশের স্কোয়াড। টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন, তাদের মধ্যে একমাত্র খেলোয়াড় হিসেবে আছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। টেস্ট দল থেকে সম্প্রতি বাদ পড়া সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, সাইফ হাসানও সুযোগ পেয়েছেন স্কোয়াডে। এছাড়া ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো এনামুল হক বিজয়কে রাখা হয়েছে। সুযোগ পেয়েছেন তরুণ ক্রিকেটার মুশফিক হাসান, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ আর মোহাম্মদ এনামুল হক। টপ অর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপুর সঙ্গে লেগ স্পিনার রিশাদ হোসেনেরও জায়গা হয়েছে বিসিবি একাদশে। 

এক নজরে ১৪ সদস্যের বিসিবি একাদশ স্কোয়াড

মোহাম্মদ মিথুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসাইন দিপু, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, এনামুল হক, মুশফিক হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান, আবু জায়েদ রাহি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম