ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা ঢাকায় আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

বুমরাহকে নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর রসিকতা

#

স্পোর্টস ডেস্ক

০২ জানুয়ারি, ২০২৫,  11:07 AM

news image

বোর্ডার-গাভাস্কার ট্রফি

চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের জন্য যেন আতঙ্কের এক নাম জাসপ্রিত বুমরাহ। ভারতের তারকা পেসারের দুর্দান্ত বোলিংয়ের জবাব খুব একটা খুঁজে পাচ্ছে না স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ মজা করে বললেন, ডান হাতে বোলিং করতে দেওয়া যাবে না বুমরাহকে।

সিরিজে প্রথম চার টেস্টে ১২.৮৩ গড়ে ডানহাতি পেসার বুমরাহ নিয়েছেন ৩০ উইকেট। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের চেয়ে যা ১০টি বেশি। সিরিজে যদিও ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। শুক্রবার (৩ জানুয়ারি) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে শেষ টেস্ট। 

এর আগে, সিডনির কিরিবিলি হাউজে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ ও তার বাগদত্তা জোডি হেডেনের আয়োজনে নতুন বছরের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিল দুই দল। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘সিডনি মর্নিং হেরাল্ড’- এর প্রতিবেদন অনুযায়ী, দেড় ঘন্টার ওই আয়োজনে বুমরাহর বোলিংয়ের প্রশংসা করেন অ্যালবানিজ। 

শতাধিক অতিথির সামনে হাসতে হাসতে তিনি বলেন, “আমরা এখানে একটি আইন পাস করতে পারি, সেই অনুযায়ী, তাকে বাঁ হাতে বা এক স্টেপ নিয়ে বল করতে হবে। তিনি যতবার বোলিংয়ে এসেছেন, ততবারই খুব ভয়ঙ্কর ছিলেন।”

অস্ট্রেলিয়ার তরুণ সেনসেশন স্যাম কনস্টাসেরও উচ্ছ্বসিত প্রশংসা করেন অ্যালবানিজ। গত নভেম্বরে ভারতের বিপক্ষে প্রাইম মিনিস্টার’স একাদশের হয়ে সেঞ্চুরি করেন ১৯ বছর বয়সী ওপেনার। মেলবোর্নে অভিষেক টেস্টে প্রথম ইনিংসে তিনি উপহার দেন আগ্রাসী ফিফটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম