ঢাকা ২৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’ ৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ ঢাবিসহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তিসহ সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি

বিয়ে নিয়ে যা বললেন সালমান খান

#

বিনোদন ডেস্ক

০৭ অক্টোবর, ২০২৪,  4:56 PM

news image

৫৮-তে পা দিয়েও আইবুড়ো সালমান খান! কবে বিয়ে করবেন সালমান, বছরের পর বছর এ প্রশ্ন করে যাচ্ছেন ছবিশিকারিরা। একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। পরিণতি পায়নি একটিও। 

যদিও সঙ্গীতা বিজলানিকে বিয়ে করবেন মনস্থির করে ফেলেছিলেন। বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে দেন সঙ্গীতা। তার পর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে তবে বিবাহিত তকমা এখনও লাগেনি। অভিনেতার নাকি বিয়ে হওয়া বেশ মুশকিল বলেই জানিয়েছিলেন এক জ্যোতিষী। এ বার ‘বিগ বস্ ১৮’ এর মঞ্চে আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধআর্চাযকে সালমান জানালেন কেমন স্ত্রী চাই তাঁর?

বলিউডে সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রায় থেকে ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সালমান। কিন্তু কোনও সম্পর্কই স্থায়ী হয়নি ভাইজানের। ছেলের বিবাহ পরিকল্পনা নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন সালমানের বাবা সেলিম খান। সম্প্রতি আর এক সাক্ষাৎকারে জ্যোতিষী সন্দীপ কোচর দাবি করেছেন অভিনেতার জন্মপঞ্জী নাকি তাঁর হাতে এসেছে। সেই কোষ্টি দেখেই তিনি বলেন, ‘‘সালমানের জীবনে একাধিক নারী সঙ্গ হয়েছে। অনেকেই তাঁকে বিয়ে করতে চেয়েছেন কিন্তু সালমান নিজের মর্জির মালিক। তাঁর মতিগতির সঙ্গে মানিয়ে নেওয়া মুখের কথা নয়।’’

এ বার ‘বিগ বস্‌ ১৮’ মঞ্চে অতিথি হয়ে আসেন অনিরুদ্ধ আচার্য। সামাজিক যোগাযো মাধ্যমে বেশ ভাইরাল এই গুরু। তিনি বলেন, এ বার মেয়ে খুঁজতে হবে সালমানের জন্য। তাতেই সালমান বলেন, ‘‘না না আর প্রয়েজন নেই।’’ দমে যান আধ্যাত্মিক গুরু তিনি পাল্টা বলেন, ‘‘এ বার এমন মেয়ে খোঁজা হবে যে পালিয়ে যাবে না।’’ তাতেই সালমানের উত্তর, ‘‘আমরা তো এমন মেয়ে চাই যে পালিয়ে যাবে।’’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম