ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

বিয়ে না করেই দু’বার অন্তঃসত্ত্বা, তীব্র কটাক্ষের মুখে যা বললেন অর্জুনের প্রেমিকা

#

বিনোদন ডেস্ক

০৮ জুন, ২০২৩,  6:28 PM

news image

প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বলিউড অভিনেতা অর্জুন রামপাল ২০১৮ সাল থেকে সাউথ আফ্রিকার নাগরিক মডেল গেব্রিয়েলা দেমেত্রিয়াদেসের সঙ্গে সম্পর্কে রয়েছেন। বিয়ে না করলেও বছর ঘুরতেই ২০১৯ সালে তাদের প্রথম সন্তানের জন্ম হয়। বছর তিনেক পেরতে না পেরতেই ফের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছেন অর্জুনের এই প্রেমিকা। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের ছবি দিতেই নেটপাড়ার নীতিপুলিশদের তরফে কুকথা শুনতে হল অর্জুন রামপালের প্রেমিকাকে। তাদের মধ্যে কেউ বলছেন, বিয়ে না করে সন্তান নেয়ায় তরুণদের মানসিকতা নষ্ট হচ্ছে। সম্প্রতি গেব্রিয়েলা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তার বেবি বাম্প স্পষ্ট। হবু মায়ের চেহারা মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ হয়ে উঠেছে। সেই ছবি দেখে বলিপাড়ার একাংশ থেকে অনুরাগীরা প্রশংসায় পঞ্চমুখ হলেও নেটিজেনদের একাংশের মনে ধরেনি। তার কারণ, অর্জুন রামপালের সঙ্গে গেব্রিয়েলার এখনও বিয়ে হয়নি। সেই প্রসঙ্গ তুলে অর্জুন রামপালের প্রেমিকাকে কটাক্ষ করতে ছাড়লেন না তারা। এক নেটিজেনের মন্তব্য, ‘আপনারা বিয়ে করবেন কবে? আপনি ভারতে থাকুন, আপনার জন্মস্থানে নয়। আপনারা যুবকদের মানসিকতা নষ্ট করছেন।’ এমন কটাক্ষ নজর এড়ায়নি গেব্রিয়েলার। পাল্টা কথা শোনাতেও ছাড়লেন না তিনি। লেখেন, ‘হ্যাঁ এখানে মানসিকতা নষ্ট হয় সুন্দর আত্মাকে পৃথিবীতে আনার মাধ্যমে, ছোট মনের গোঁড়াদের দ্বারা নয়।’ প্রসঙ্গত, এর আগে বিয়ে পরিকল্পনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে অর্জুন রামপাল জানিয়েছেন যে, ‘আমরা লিভ-ইন সম্পর্কেই ভাল আছি। আমাদের সন্তান আরিককে বড় করে তুলছি। আমাদের সম্পর্কের প্রমাণের জন্য একটা কাগজের টুকরোর দরকার নেই।’ সূত্র : সংবাদ প্রতিদিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম