ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

বিয়ে করলেন সিদ্ধার্থ-কিয়ারা

#

বিনোদন ডেস্ক

০৮ ফেব্রুয়ারি, ২০২৩,  4:34 PM

news image

অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকালে রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় প্রাসাদে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মালা বদল করেন তারা।মঙ্গলবার রাত ১১টার দিকে নিজেরে ভেরিফাইড ফেসবুক পেজে সিদ্ধার্থ লেখেন, ‘আব হামারি পার্মানেন্ট বুকিং হোগায়া হে।’ যার অর্থ, এবার আমাদের স্থায়ী নিবন্ধন হয়ে গেছে। এসময় সবার কাছে আশীর্বাদ ও ভালোবাসা চান স্টুডেন্ট অব দ্য ইয়ার খ্যাত এই তারকা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, বিয়েতে দুই তারকার পরিবারের সদস্যদের পাশাপাশি ছিলেন কিয়ারার ছোটবেলার বান্ধবী ও আম্বানি পরিবারের কন্যা ঈশা আম্বানি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম