ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু টানা বৃষ্টিতে গুলশান লিংক রোডে ধস, চরম ভোগান্তি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম এক লাখ স্বাস্থ্যকর্মীর নিয়োগ শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী মহেশপুর সীমান্তে ১৪ বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজারের বেশি মৃত্যু বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

বিয়ে করছেন ফারাজ করিম

#

২২ ফেব্রুয়ারি, ২০২৪,  4:11 PM

news image

সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয় ও বিভিন্ন দুর্যোগকালীন মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো তরুণ ফারাজ করিম চৌধুরী বিয়ে করতে চলেছেন। বেশ কয়েক দিন ধরে তার বিয়ে নিয়ে চলছে ব্যাপক চর্চা হচ্ছে। অবশেষে সব চর্চা শেষ হতে চলেছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের একটি মসজিদে ইসলামী শরিয়াহমতে সাদামাটাভাবে তাদের বিয়ে হবে। জানা গেছে, বিয়েতে পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন আলেমকে আমন্ত্রণ জানানো হয়েছে। রংপুরের একটি সাধারণ (শিক্ষিত) পরিবারের তরুণীকে বিয়ে করছেন ফারাজ। এ ছাড়া আগামী ১ মার্চ চট্টগ্রামের রাউজানের গহিরায় নিজ বাড়িতে বিয়ে উপলক্ষে সর্বসাধারণের জন্য মেজবানের আয়োজন করা হয়েছে। এ প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী গণমাধ্যমে বলেছিলেন, সাদামাটাভাবে মসজিদে শরিয়াহ অনুযায়ী আকদের মাধ্যমে বিয়ের কার্যক্রম সম্পন্ন করবেন। সেই কথা তিনি রাখতে যাচ্ছেন এর আগে ফারাজ করিমের একটি বিয়ের কার্ড ও কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। এতে তার বিয়ে নিয়ে সাধারণ মানুষের কৌতুহল আরও বেড়ে যায়। এরপর থেকে নেট দুনিয়ায় তার বিয়ের গুঞ্জন রটে। বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে চলে নানা আলোচনা। প্রসঙ্গত, ফারাজ করিম চৌধুরী চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর ছেলে। একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে দেশেজুড়ে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম