ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বিসিবি নিয়ে হাথুরুসিংহের বিস্ফোরক মন্তব্য

#

ক্রীড়া প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২৫,  11:58 AM

news image

বাংলাদেশের দায়িত্ব পালন কালে নানান কারণে আলোচিত ছিলেন বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিশেষ করে ২০২৩ সালে আলোচনার তুঙ্গে ছিল নাসুম আহমেদ ইস্যু।সেই সময় ২০২৩ ভারত বিশ্বকাপ চলাকালীন সময়ে টাইগার ক্রিকেটার নাসুম আহমেদকে শারিরীক হেনস্থার অভিযোগ উঠে হাথুরুর বিরুদ্ধে। মেজাজ হারিয়ে এই ক্রিকেটারকে চড় দিয়েছিলেন টাইগার হেডকোচ এমনটা অভিযোগ আসে।   আর এই ঘটনা গণমাধ্যমে প্রকাশ হতেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই কোচ। যদিও পরে এই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন তিনি। বৈষম্যবিরোধী আন্দোলনের পর বিসিবির দায়িত্বে আসেন ফারুক আহমেদ। ফারুক আহমেদ তখন বলেছিলেন, ‘একজন জাতীয় দলের ক্রিকেটারকে আপনি শারীরিকভাবে লাঞ্ছিত করতে পারেন না। সে কারণে যে শাস্তি পেতে হয়, সেটাই হচ্ছে (ছাঁটাই)। এটা আরও আগে হওয়া উচিত ছিল। এখন হয়েছে, আমি খুশি।’  তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার কোড স্পোর্টসের সঙ্গে আলাপকালে চন্ডিকা হাথুরুসিংহে জানালেন সেই বিশ্বকাপে এমন কিছুই হয়নি। ব্যাটারদের গ্লাভস নিয়ে যেতে নাসুমের পিঠে আলতো হাতে ইশারা করার কথা প্রকাশ্যে এলেও অভিযোগগুলো পুরোপুরি উড়িয়ে দেন লঙ্কান এই কোচ। তাতে সায় দিয়েছেন জাতীয় দলের সাবেক ব্যাটিং কোচ নিক পোথাস। এ বিষয়ে টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘আমি কখনোই কোনো খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া করিনি। নিজের আবেগ কখনো খেলোয়াড়দের সামনে প্রকাশ করিনি। হতাশা থেকে হয়তো আমি ডাস্টবিন ছুঁড়ে ফেলেছি– যেকোনো কোচের ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে। কিন্তু যা হয়েছে, তার থেকে এটা একেবারেই আলাদা। এটা আমার ওপর চাপ সৃষ্টি করছে।’  বিসিবির সভাপতি ফারুক আহমেদের প্রতি অভিযোগও করেছেন হাথুরু, ‘জানি না অক্টোবর থেকে এখন পর্যন্ত আমি কত সুযোগ মিস করেছি। তারা শুধু আমার চুক্তি বাতিল করার চেষ্টা করেছে। এটা নতুন সভাপতির (ফারুক আহমেদ) পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত ছিল।’ নিজের ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর গুরুতর অভিযোগও আনেন এই লংকান কোচ। এ বিষয়ে হাথুরুসিংহে বলেন, ‘ক্রিকেট আমার সবকিছু। কারণ এটাই আমার ক্যারিয়ার। তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে উল্টো অভিযোগ এনে আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম