ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বিসিবি নির্বাচন : চমক দিয়ে শেষ মুর্হূতে মনোনয়ন কিনলেন ফারুক

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৫,  11:21 AM

news image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে বাড়ছে উত্তাপ। গত রবিবার (২১ সেপ্টেম্বর) ঘোষিত নতুন তফসিল অনুযায়ী আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এরই মধ্যে সোমবার (২২ সেপ্টেম্বর) শেষ হয়েছে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা। মনোনয়ন দাখিলের শেষদিনে চমক দেখিয়ে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। প্রথম থেকেই নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিলেও কোন ক্যাটাগরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে অনিশ্চয়তা ছিল ফারুকের। অবশেষে নিশ্চিত হয়েছে, ক্লাব ক্যাটাগরি থেকেই নির্বাচন করবেন তিনি। রেঞ্জার্স ক্রিকেট একাডেমির প্রতিনিধিত্ব করে ক্যাটাগরি-২ থেকে মনোনয়ন নিয়েছেন এই সাবেক ক্রিকেটার। তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে ভোটার তালিকা। এরপর ২৬ ও ২৭ সেপ্টেম্বর মনোনয়ন বিতরণ, ২৮ সেপ্টেম্বর মনোনয়ন জমা, ২৯ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। প্রার্থীরা চাইলে ১ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ওই দিনই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। পরে ৬ অক্টোবর ভোটগ্রহণ শেষে ওই দিন সন্ধ্যায় প্রকাশ করা হবে নির্বাচনের ফলাফল। একই দিন রাত সাড়ে ৭টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ এবং রাত ৯টার মধ্যে ফল ঘোষণা করার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম