ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বিসিবি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সালাহউদ্দিন

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২৫,  10:49 AM

news image

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। মঙ্গলবার রাতে ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। সালাহউদ্দিনের সঙ্গে বিসিবির বর্তমান চুক্তি রয়েছে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। তবে জানা গেছে, আসন্ন আয়ারল্যান্ড সিরিজই হবে তার জাতীয় দলের সঙ্গে শেষ দায়িত্ব। আজই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে। প্রায় দুই দশকের কোচিং অভিজ্ঞতা নিয়ে সালাহউদ্দিন বাংলাদেশের ক্রিকেটে পরিচিত মুখ। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১০–১১ মৌসুমে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে স্পেশালিস্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৪ সালে সিঙ্গাপুর জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়ে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ৪ প্রতিযোগিতায় দলকে নেতৃত্ব দেন। তার অধীনে সিঙ্গাপুরের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) এবং ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃক স্বীকৃত লেভেল ৩ কোচিং সনদধারী সালাহউদ্দিনকে বাংলাদেশের অন্যতম সফল দেশীয় কোচ হিসেবে বিবেচনা করা হয়। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে একাধিক দলকে চ্যাম্পিয়ন করেছেন।

 সূত্র: ডেইলি সান 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম