ঢাকা ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিজিটাল স্বাস্থ্যসেবা সহজ করতে প্রাইম ব্যাংক-লাইফপ্লাস-এর চুক্তি স্বাক্ষর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি : মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত: তারেক রহমান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন আসনে বিজয়ীদের সাক্ষাৎ লক্ষ্মীপুরে ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা বাবার পথ ধরে সংসদে যাচ্ছেন যেসব সন্তান নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন প্রেস সচিব পিরোজপুর-২ আসনে বিএনপির আহম্মদ সোহেল মনজুর বিজয়ী জনগণ আর পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না : আলী রীয়াজ

বিষ মেশানো মুড়ি খেয়ে শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১১ জানুয়ারি, ২০২২,  12:27 PM

news image

গাজীপুরের শ্রীপুরে ইঁদুরের বিষ মাখানো মুড়ি খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে ইয়াসিন নামে আড়াই বছরের এক শিশু। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া। শিশু ইয়াসিন পার্শ্ববর্তী ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের মো. রিপন মিয়ার ছেলে। মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, সোমবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে ইঁদুরের বিষ মাখানো মুড়ি খেয়ে এক শিশুর মৃত্যু সংবাদ পেয়েছি। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেননি।  শিশুর নানা শাহাবুদ্দিন জানান,

মেয়ের বিয়ের পর থেকে ইয়াসিনকে নিয়ে তার বাড়িতে থেকে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করতো। সোমবার সকাল সাতটার দিকে ইয়াসিনকে বাড়িতে রেখে কাজে চলে যায় মেয়ে। রাতে ইয়াসিনকে রেখে তার নানি নামাজ পড়তে যায়। এই সুযোগে ঘরে রাখা ইঁদুর মারার বিষ মাখানো মুড়ি খেয়ে ফেলে ইয়াসিন। কিছু সময় পর কান্নাকাটি করলে নামাজে থাকা নানি দৌড়ে এসে ইঁদুর মারার বিষয মেশানো মুড়ি শিশুটির সামনে দেখতে পায়। পরে হাসপাতালে নেওয়ার পথে ইয়াসিন মারা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম