ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

বিশ্ব ইজতেমায় এক রাতে চার মুসল্লির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি, ২০২৪,  10:42 AM

news image

বিশ্ব ইজতেমায় তাবলীগ জামাতের আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে তাবলীগ জামাতের ১৪ জনের মৃত্যু হল। শনিবার রাতে বিভিন্ন সময় ওই চার মুসল্লির মৃত্যু হয়।   তারা হলেন- রাজবাড়ীর পাংশা থানা এলাকার সানোয়ার (৬২), চট্টগ্রামের আলম মিয়া (৬৫), নরসিংদীর শাহনেওয়াজ ভুঁইয়া (৬২) ও সিরাজগঞ্জের আল মাহমুদ (৬৫)।  এর আগে গত তিনদিনে মারা যান- গাজীপুরের টঙ্গী এলাকার বাসিন্দা আব্দুল জব্বার (৫৫)। শেরপুর সদর থানার জুগনিবাগ এলাকার নওশের আলী (৬৫), ভোলার পরাগগঞ্জ থানার সামানদার এলাকার আব্দুল কাদের (৫৫), নেত্রকোনা সদর থানার কালিয়াঝুড়ি এলাকার হোসেন আহম্মদের ছেলে স্বাধীন (৪৫), নেত্রকোনা সদর থানার কুমারী বাজার এলাকার আবদুস সাত্তার (৭০), একই জেলার বুড়িঝুড়ি স্বল্পদুগিয়া এলাকার এখলাস মিয়া (৬৮), ভোলার ভোল্লা এলাকার শাহ আলম (৬০) ও জামালপুর সদর থানার তুলশীপুরের পাকুল্লা এলাকার মতিউর রহমান (৬০)। এছাড়া ইজতেমায় যোগ দিতে আসার সময় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ধামাউরা এলাকার ইউনুছ মিয়া (৬০) ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চৌহদ্দীটোলা এলাকার জামান মিয়া (৪০) মৃত্যু হয়। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত বিশ্ব ইজতেমার ময়দানে ১২ জন এবং ইজতেমায় আসার পথে দুই মুসল্লি মারা যান। সর্বশেষ রবিবার ভোর পর্যন্ত সর্বমোট ১৪ মুসল্লির মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ে নিজাম অনুসারীদের প্রথম পর্বের বিশ্ব ইজতেমা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম