ঢাকা ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১ পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

বিশ্বে দৈনিক সংক্রমণের শীর্ষে জার্মানি, মৃত্যুতে দক্ষিণ কোরিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ এপ্রিল, ২০২২,  9:54 AM

news image

বিশ্বে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তাণ্ডব অনেকটাই কমে এসেছে। এর মধ্যে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে জার্মানিতে এবং এ সময় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দক্ষিণ কোরিয়ায়। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৫ হাজার ১০৫ জন। এ সময় মারা গেছেন ২ হাজার ২ জন। মঙ্গলবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৯ কোটি ৯৬ লাখ ৯৭ হাজার ৩২৬ জন।

এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৪ কোটি ৯৪ লাখ ৫২ হাজার ৫৩৯ জন। এ ছাড়া মারা গেছেন ৬২ লাখ ৫ হাজার ৫৬৯ জন। গত ২৪ ঘণ্টায় জার্মানিতে করোনা শনাক্ত হয়েছে ৯২ হাজার ৬৩৯ জনের শরীরে, তবে এদিন দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। আক্রান্তে পঞ্চম স্থানে থাকা জার্মানিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ২৭ লাখ ৭১ হাজার ৮৮৬ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩২ হাজার ৩১১ জন। অন্যদিকে, করোনা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫৮ জন, যা ছিল বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চসংখ্যক মৃত্যু। এ সময় দক্ষিণ কোরিয়ায় করোনা শনাক্ত হয়েছে ৯০ হাজার ৯২৮ জন শরীরে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা এ দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২১ লাখ ৩ হাজার ৬৭ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ১২ হাজার ৪৬১ জনের। আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৩৬ হাজার ৫৭৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ৭২৩ জনের। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১ লাখ ৬১ হাজার ২০৫ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৬১ হাজার ৩৮৯ জনের। আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬৯ লাখ ৭২ হাজার ৮৬৭ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৩ হাজার ৪৬৬ জন। আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, দক্ষিণ কোরিয়া অষ্টম, ইতালি নবম ও তুরস্ক দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪২তম। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম