ঢাকা ১৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় কথা না বলার অঙ্গীকার করে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, হতাহতের শঙ্কা

২০২৪ সালে পাঁচ বছরের কম বয়সী ৪৯ লাখ শিশুর মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মার্চ, ২০২৬,  10:49 AM

news image

মানসম্মত চিকিৎসার সেবার অভাবে ২০২৪ সালে বিশ্বে প্রায় ৪৯ লাখ শিশু তাদের জন্মের পাঁচ বছর আগেই মৃত্যুবরণ করেছিল বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, গত বছর বিশ্বব্যাপী সাহায্য বাজেট কমানোর কারণে শিশু মৃত্যুহার আগের চেয়ে বেড়েছে। ইউনিসেফ, বিশ্বব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, স্বল্প খরচের পদক্ষেপ এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে এই মৃত্যু হার কমিয়ে আনা সম্ভব হতো।  প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০০০ সাল থেকে প্রতিরোধযোগ্য শিশুমৃত্যু অর্ধেকেরও বেশি কমেছে, কিন্তু ২০১৫ সাল থেকে এই অগ্রগতির গতি কমে এসেছে। ২০২২ সালেও এই সংখ্যা ছিল ৪৯ লাখ, যা ছিল তৎকালীন সর্বনিম্ন রেকর্ড। ২০২৩ সালে তা কমে দাঁড়ায় ৪৮ লাখে এসে দাঁড়ায়। যদিও ২০২৪ সালে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। সংস্থাগুলো বলেছে, দুটি ভিন্ন বছরে তথ্য ভিন্নভাবে গণনা করা হয়েছিল এবং সেগুলোকে সরাসরি তুলনা করা যায় না। জাতিসংঘের একজন মুখপাত্র বলেন, বিশ্বব্যাপী মৃত্যুহার কমানোর ক্ষেত্রে একটি স্থবিরতা দেখতে পাচ্ছি। সংঘাত, অর্থনৈতিক অস্থিতিশীলতা, জলবায়ু পরিবর্তন এবং দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা—এই সবই অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, সাহায্য সহায়তা কমে আসলে আগামী মৃত্যুহার হ্রাস করা আরও কঠিন হয়ে পড়বে। প্রতিবেদনে বলা হয়েছে , মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পরে যুক্তরাজ্য ও জার্মানির মতো অন্যান্য বড় দাতা দেশগুলো তাদের আন্তর্জাতিক সাহায্য বাজেট হ্রাস শুরু করার বিষয়টি তুলে ধরা হয়েছে। গত বছরের শেষে গেটস ফাউন্ডেশনের একটি প্রতিবেদন অনুসারে, সামগ্রিকভাবে ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে স্বাস্থ্য খাতে বৈশ্বিক উন্নয়ন সহায়তা প্রায় ২৭% হ্রাস পেয়েছে। ফাউন্ডেশনটি তখন সতর্ক করে বলেছিল, তাদের হিসাব অনুযায়ী এই বাজেট কমানোর কারণে শিশু মৃত্যুহার হ্রাসের অগ্রগতি উল্টো দিকে যাচ্ছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, যেসব রোগ প্রতিরোধ করা যায়, সেসব রোগে কোনো শিশুর মৃত্যু হওয়া উচিত নয়। কিন্তু আমরা উদ্বেগজনক লক্ষণ দেখতে পাচ্ছি, শিশু বেঁচে থাকার হার কমে আসছে– এবং এমন এক সময়ে যখন আমরা বৈশ্বিক বাজেটে আরও কমানো হচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুর্বল তথ্য সংগ্রহের কারণে এই অগ্রগতি পর্যবেক্ষণ করাও আরও কঠিন হয়ে উঠতে পারে। সূত্র: রয়টার্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম