ঢাকা ১৬ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
অর্থনীতি ঋণাত্মক অবস্থায়, ঘুরে দাঁড়াতে লাগবে অন্তত ২ বছর: অর্থমন্ত্রী ফারাক্কা ব্যারাজের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী স্মার্টফোন মানুষের সাধের মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কুমিল্লাকে বিভাগ করা জনগণের দাবি হলে বাস্তবায়ন হবে: তারেক রহমান ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫ বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি, দলগুলোর বেস ক্যাম্পে ব্যস্ততা রোববার রাত থেকে ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় কুমিল্লায় পথসভায় প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা আরও ৪৫ দিন বাড়ল ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ

বিশ্বের এক-তৃতীয়াংশ দেশ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হবে : আইএমএফ

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ জানুয়ারি, ২০২৩,  3:11 PM

news image

নতুন বছর ২০২৩ সালে বিশ্বের এক-তৃতীয়াংশ দেশ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হবে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। আইএমএফ প্রধান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের অর্থনীতির চাকা মন্থর হওয়ায় গেল বছরের তুলনায় চলতি বছর আরও কঠিন হতে যাচ্ছে। সিবিএস নিউজের ফেস দ্য নেশন প্রোগ্রামে জর্জিয়েভা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। খবর বিবিসির। ক্রিস্টালিনা জর্জিয়েভা শঙ্কা প্রকাশ করে বলেন, আমাদের ধারণা নতুন বছরে বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ মন্দায় পড়বে। এমনকি যেসব দেশ মন্দায় পড়বে না, সেখানেও কোটি কোটি মানুষ মন্দা অনুভব করবে। ইউক্রেনে যুদ্ধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, উচ্চ সুদহার ও চীনে কোভিডের বিস্তৃতি বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ চাপ সৃষ্টি করায় এমনটা হতে যাচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক সংগঠন আইএমএফের সদস্য দেশের সংখ্যা হলো ১৯০। দেশগুলো সম্মিলিতভাবে বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীল রাখতে কাজ করে। আইএমএফের অন্যতম প্রধান কাজ হচ্ছে অর্থনৈতিক দুরাবস্থা নিয়ে আগেভাগে সতর্ক করা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম