ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বিশ্বজয়ী প্রত্যেককে মেসির স্বর্ণের আইফোন উপহার

#

স্পোর্টস ডেস্ক

০২ মার্চ, ২০২৩,  3:25 PM

news image

সতীর্থদের ২৪ ক্যারেটের স্বর্ণ দিয়ে বানানো ৩৫টি আইফোন উপহার দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে নিজেদের তৃতীয় শিরোপা জেতায় সতীর্থ ও কোচিং স্টাফদের বিশেষ এ উপহার দিয়েছেন ফুটবলের খুদে জাদুকর। খবর টিওয়াইসি স্পোর্টস। স্বর্ণের প্রলেপ দেয়া এ আইফোন ১৪ সিরিজের, যেখানে তিনটি তারকা, আর্জেন্টিনার ফুটবল সংস্থার লোগো, খেলোয়াড়দের নাম ও জার্সি খোদাই করা রয়েছে। সেখানে আরও লেখা রয়েছে, বিশ্বকাপ চ্যাম্পিয়ন ২০২২। বিশেষ এ উপহার তৈরি করতে মেসির খরচ হয়েছে ২ কোটি টাকার উপরে (২ লাখ ১০ হাজার ডলার)।  আইফোনগুলো প্রস্তুত করেছে আইডিজাইন গোল্ড নামে একটি প্রতিষ্ঠান। ক্রীড়া জগতের অনেকেই এ প্রতিষ্ঠান থেকে বিভিন্ন উপহারসামগ্রী তৈরি করেন। এর আগে ব্রাজিল তারকা নেইমার, রোনালদিনহোসহ অনেকেই আইডিজাইন গোল্ড থেকে পছন্দের পণ্য কিনেছেন। আইডিজাইন গোল্ডের সিইও বেন লিয়ন্স বলেন, ‘বিশ্বকাপ ফাইনালের দুই মাস পরে মেসি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি একটি অনন্য উপহারের ধারণা চান, যেখানে তিনি উপহারের নিয়মিত ঘড়ি থেকে আলাদা কিছু করতে চাইছিলেন। আমরা তাকে স্বর্ণের এ আইফোনের ধারণা দেই। এটি তার খুব পছন্দ হয়; তারপর আমরা সেগুলো প্রস্তুত করি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম