ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বিশ্বকাপ উদযাপনে আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা

#

স্পোর্টস ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২২,  3:36 PM

news image

৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয় বারের মতো বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে জয়ের মাধ্যমে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব পায় দক্ষিণ আমেরিকান এই দেশটি। আর এরপরই উচ্ছ্বাসে মেতে ওঠেন আর্জেন্টাইনরা। পরে বিশ্বকাপ জয় উদযাপনে দেশে জাতীয় ছুটি ঘোষণা করেছে আর্জেন্টিনা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দক্ষিণ আমেরিকার এই দেশটিতে জাতীয় ছুটি থাকবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইসপিএন।প্রতিবেদনে বলা হয়েছে,

আর্জেন্টিনার জাতীয় দল মঙ্গলবার রাজধানী বুয়েনস আইরেসের ওবেলিস্কে তাদের বিশ্বকাপ জয় উদযাপন করবে বলে দেশটির ফেডারেশন সোমবার জানিয়েছে। রাজধানীর এই স্মৃতিস্তম্ভটি ক্রীড়া বিষয়ক নানা অর্জনের পর উদযাপনের জন্য ঐতিহ্যবাহী স্থান। আর এ লক্ষ্যে মঙ্গলবার আর্জেন্টিনায় ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। মূলত আর্জেন্টিনার সরকারের দেওয়া ঘোষণায় বলা হয়েছে, মঙ্গলবার ব্যাংক ছুটির দিন হবে যাতে সমগ্র দেশ ‘জাতীয় দলের জন্য তাদের গভীরতম আনন্দ প্রকাশ করতে পারে।’ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলেছে, ‘বিশ্ব চ্যাম্পিয়ন স্কোয়াড মঙ্গলবার দুপুরে ভক্তদের সঙ্গে বিশ্ব শিরোপা জয়ের আনন্দ ভাগ করে নিতে রাজধানী বুয়েনস আইরেসের ওবেলিস্কের উদ্দেশ্যে রওনা হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম