ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের রেল ভাড়া নিয়ে নতুন বিতর্ক

#

স্পোর্টস ডেস্ক

১৯ এপ্রিল, ২০২৬,  10:46 AM

news image

২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে পরিবহন ব্যয় নিয়ে বিতর্ক তীব্র হয়ে উঠেছে। নিউ জার্সির গভর্নর মিকি শেরিলের দাবি, দর্শকদের জন্য অস্বাভাবিকভাবে বাড়ানো রেল ভাড়ার দায় নিতে হবে ফিফাকেই। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি সেই অভিযোগ সরাসরি নাকচ করেছে। নিউ ইয়র্ক থেকে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যেতে প্রায় ৩০ মিনিট সময় লাগে। এই পথের জন্য রেল ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার টাকা)। শিশু বা প্রবীণ- কোনো শ্রেণির জন্যই নেই ছাড়। বিকল্প হিসেবে শাটল বাসের ভাড়া ধরা হয়েছে ৮০ ডলার। নিউ জার্সির গভর্নর শেরিলের দাবি, বিশ্বকাপের মতো এত বড় আসরে দর্শকদের স্বার্থে পরিবহন ব্যয়ে ফিফার ভর্তুকি দেওয়া উচিত।  তার অভিযোগ, রাজ্য প্রশাসন এমন এক চুক্তি পেয়েছে, যেখানে পরিবহন খাতে ফিফার কোনো আর্থিক অংশগ্রহণ নেই। অথচ আয়োজক সংস্থাটি বিশ্বকাপ থেকে বিপুল অঙ্কের রাজস্ব পাবে। তবে ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরিগি বলছেন, বর্তমান ভাড়া কাঠামোই বরং সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।  তার ভাষায়, অতিরিক্ত ভাড়া দর্শকদের গণপরিবহন থেকে দূরে ঠেলে দেবে। যার ফলে ব্যক্তিগত গাড়ির ব্যবহার বাড়বে। এতে যানজট, দেরিতে স্টেডিয়ামে পৌঁছানো ও সামগ্রিক আয়োজনের অভিজ্ঞতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ফিফার পক্ষ থেকে আরও বলা হয়েছে, সংস্থাটি লাভের জন্য নয়, বরং অলাভজনক কাঠামোয় পরিচালিত হয়। বিশ্বকাপ থেকে অর্জিত রাজস্ব বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে ব্যয় করা হয়। আগামী বিশ্বকাপে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট ৮টি ম্যাচ, যার মধ্যে রয়েছে ফাইনালও। একই ধরনের বাড়তি ভাড়া নির্ধারণ করা হয়েছে জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলোর ক্ষেত্রেও। ফিফার দাবি, ২০১৮ সালেই স্বাগতিক শহরগুলোর সঙ্গে চুক্তি অনুযায়ী পরিবহন পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছিল। তবে বিশ্বকাপের আগে ভাড়া নিয়ে এই টানাপোড়েন এখন বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম