ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক আ.লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল হরমুজ প্রণালি খোলা নিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, থানা হেফাজতে পুলিশ দম্পতি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরগুনায় ‘Greener Earth for a Better Tomorrow 3.0’ ক্যাম্পেইন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর, গুরুত্ব পাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

#

স্পোর্টস ডেস্ক

০৭ নভেম্বর, ২০২২,  11:47 AM

news image

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রবিবার মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা ও ম্যানচেস্টার ইউনাইটেড। সে ম্যাচে অ্যাস্টন ভিলা দলে ছিলেন না ব্রাজিলীয় তারকা ফিলিপে কুতিনিও। ধারণা করা হচ্ছিল ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন তিনি। রোনালদোদের বিপক্ষে জয়ের পর ভিলা কোচ উনাই এমিরি দিলেন বড় দুঃসংবাদ। অনুশীলনের সময় ঊরুর পেশিতে চোট পেয়েছেন কুতিনিও। এই চোটে অন্তত ৯ থেকে ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। তাই ব্রাজিলের হয়ে কাতার বিশ্বকাপে খেলা হচ্ছে না কুতিনিয়োর। এ বছরের জানুয়ারিতে কাতালান ক্লাব বার্সেলোনা থেকে ধারে অ্যাস্টন ভিলায় আসেন কুতিনিও। ২০২১-২২ মৌসুমের বাকি অংশে ১৯ ম্যাচ খেলে ৫ গোলও করেন। নতুন মৌসুমে তাঁকে স্থায়ীভাবে দলভুক্ত করে অ্যাস্টন ভিলা। কিন্তু এরপর থেকে গোল বা অ্যাসিস্ট কিছুই করতে পারছেন না এই ব্রাজিলীয়। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেও তাঁর গোল-অ্যাসিস্ট শূন্য। ভিলা কোচ এমিরি বলেন, ‘ও (কুতিনিও) ইনজুরিতে আক্রান্ত। জানি না, কত দিন মাঠের বাইরে থাকতে হবে তার। তবে পেশির চোটটার কারণে বিশ্বকাপ বিরতির পর খেলা শুরুর আগপর্যন্ত খেলতে পারবে না। দীর্ঘ সময়ের জন্যই মাঠের বাইরে থাকতে হবে কুতিনিওকে। ’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম