ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দেশে টানা দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম

বিপিএল ট্রফি নিয়ে তামিম-মুশফিকরা বরিশালে

#

০৯ ফেব্রুয়ারি, ২০২৫,  3:54 PM

news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। গত বছর শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে বরিশাল যেতে পারেননি ক্রিকেটাররা। তাই এবার জিততে পারলে ট্রফি-ট্যুরের ঘোষণা আগেভাগেই দিয়ে রেখেছিলেন দলের অধিনায়ক তামিম ইকবাল। এবার নিজের দেওয়া সেই কথা রাখলেন তিনি। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চাটার্ড বিমানে করে বরিশালে উড়ে গেছেন দলের সব ক্রিকেটাররা। এ সময় দলের সঙ্গে কোচিং স্টাফ ও সব দেশি ক্রিকেটারকেই দেখা গেছে। এর আগে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল জানান, আগামী রোববার (৯ ফেব্রুয়ারি) তারা ট্রফি নিয়ে বরিশালে যাবেন।  তিনি বলেন, আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পারবেন। জানা গেছে, চ্যাম্পিয়ন ট্রফিসহ বরিশালের বেলস পার্কে শিরোপা উদযাপন হবে। সেই সঙ্গে থাকছে কনসার্টের আয়োজনও। প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ট্রফি জিতেছে ফরচুন বরিশাল। ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর মাত্র ৩য় দল হিসেবে বিপিএলের শিরোপা টানা দুইবার জিতেছে দক্ষিণাঞ্চলের ফ্র্যাঞ্চাইজিটি। এবারের বিপিএলে বেশিরভাগ ম্যাচই ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া সিলেট ও চট্টগ্রামেও কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম