ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

বিপিএলের পর ডিপিএলেও পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ

#

ক্রীড়া প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৫,  2:52 PM

news image

পারিশ্রমিক না দেওয়া নিয়ে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে কম আলোচনা-সমালোচনা হয়নি। সে অভিযোগের তির এবার ধেয়ে গেল ঢাকা প্রিমিয়ার লিগের দিকেও। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ তুলেছেন ব্যাটার মুনিম শাহরিয়ার। ২০২৩-২৪ মৌসুমে পারটেক্সের হয়ে খেলেন মুনিম। সে টুর্নামেন্টের পর প্রায় এক বছর হয়ে যাচ্ছে। কিন্তু চুক্তির পুরো অর্থ তিনি পাননি হাতে। এতদিন তবু ক্লাব কর্তৃপক্ষ তাকে টাকা পরিশোধের আশ্বাস দিচ্ছিল। তবে এখন সেটাও পাচ্ছেন না তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মুনিম লেখেন, ‘প্রাথমিকভাবে (চুক্তির আগে) পারটেক্স স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি সাজ্জাদ সাহেব এবং তার ছেলে জারিফের সঙ্গে আমার কথা হয়। সিজন শেষ হবার পূর্বেই আমার পারিশ্রমিক পরিশোধের বিষয়ে তারা প্রতিশ্রুতি দেন।’ তিনি আরও জানান, ‘খেলা চলাকালীন সময়ে ক্লাব কর্তৃপক্ষ পারিশ্রমিকের ৫০% পরিশোধ করে। সিজন শেষ হওয়ার পূর্বেই তাদের শতভাগ পারিশ্রমিক পরিশোধের কথা ছিল। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হয়েছে প্রায় এক বছর হতে চললো; অথচ ক্লাব কর্তৃপক্ষ আমার বাকি ৫০% পারিশ্রমিক পরিশোধ করেনি।’ একাধিকবার অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেনি পারটেক্স স্পোর্টিং ক্লাব। মুনিম বলেন, ‘গত এক বছরে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে সাজ্জাদ সাহেব আমাকে ১০ থেকে ১২ টি তারিখ দিয়েছেন অথচ টাকা পরিশোধ করেনি।’ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক সংক্রান্ত ইস্যু নিয়মিত আলোচনার বিষয় হয়ে উঠছে। বিপিএলের পর এবার ডিপিএলেও একই অভিযোগ উঠল। এখন বিসিবিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার বিষয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম