সংবাদ শিরোনাম
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
২৭ জুন, ২০২২, 2:16 PM
নিজস্ব প্রতিবেদক
২৭ জুন, ২০২২, 2:16 PM
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমাম হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুন) সদরঘাট থানাধীন বারেক বিল্ডিংয় বাংলাবাজার জাহাজ ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় ইমাম হোসেন। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমাম হোসেন পেশায় ইঞ্জিন মিস্ত্রি ছিলেন বলে জানান তিনি।
সম্পর্কিত