ঢাকা ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

বিদেশি শক্তিকে জিজ্ঞাসা করে বিএনপি আন্দোলন করে নাই: মঈন খান

#

নিজস্ব প্রতিবেদক

২৯ ফেব্রুয়ারি, ২০২৪,  2:04 PM

news image

বিএনপি বিদেশিদের ওপর নির্ভর করে না, করে নাই। বিদেশি শক্তিকে জিজ্ঞাসা করে বিএনপি আন্দোলন করে নাই। করলে নেতাকর্মীরা ঘরে বসে টিভি দেখে ঘুমাতো। আন্দোলন হত না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, জনগণের মুক্তির জন্য অতীতে বিএনপি কর্মসূচি দিয়েছিল, আন্দোলন চলেছে, আন্দোলন অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী মৎসজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ড. আবদুল মঈন খান এসব কথা বলেন। এসময় গতকাল গণতন্ত্র মঞ্চের ওপর পুলিশি হামলার নিন্দা জানান। ড. মঈন খান বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি নয়, তারাই (আওয়ামী লীগ) বৈঠক করেছে, আমন্ত্রণ জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সুষ্ঠু-অবাধ নির্বাচন ও দেশে মানবাধিকার দেখতে চায়। বিএনপি বিদেশিদের ওপর নির্ভর না জানিয়ে এই নেতা বলেন, দেড় বছর ধরে বিএনপি বিভিন্ন রাজনৈতিক দল ও কোটি জনগণকে নিয়ে আন্দোলন করেছে। বিদেশি শক্তিকে জিজ্ঞাসা করে বিএনপি আন্দোলন করে নাই। বিদেশিদের ওপর নির্ভর করলে নেতাকর্মীরা ঘরে বসে টিভি দেখে ঘুমাতো। আন্দোলন হতো না। বিএনপি দেশকে নিয়ে গর্ব করে৷ বিএনপি দেশকে নিয়ে রাজনীতি করে না বলেও মন্তব্য করেন মঈন খান। এসময় আবারও নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের আহ্বান জানান তিনি। বলেন, জনগণ প্রতি পাঁচ বছর পর পর গণতান্ত্রিক উপায়ে ভোট দিতে চায়। তাই সরকারকে মিথ্যা ক্ষমতার মোহ থেকে বেরিয়ে এসে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম