ঢাকা ০৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু করলেন বেবিচক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা খামার থেকে পালালো ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা

বিএনপির মানববন্ধন ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ

#

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৩,  10:40 AM

news image

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজ রোববার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি। কর্মসূচি ঘিরে প্রেসক্লাব চারপাশে কঠোর নিরাপত্তারবলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার (১০ ডিসেম্বর) সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে, কদম ফোয়ারা ও মৎস্যভবনসহ আশপাশের পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সরজমিন দেখা গেছে, প্রেসক্লাবের বিপরীত রাস্তায় জলকামান ও এপিসি রাখা হয়েছে। কদম ফোয়ারার সামনে অবস্থান করছে বিপুলসংখ্যক পুলিশ। পাশাপাশি সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যদের মোতায়েন করা হয়েছে। এদিকে, সারাদেশে একই কর্মসূচি পালন করার কথা রয়েছে বিএনপির। ২৮ অক্টোবর নয়াপল্টনে সংঘর্ষে মহাসমাবেশ পণ্ড হওয়ার পর প্রথম সারাদেশে জমায়েত করতে যাচ্ছে দলটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম