ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

বাবা-মায়ের কারণে প্রথম প্রেম ভেঙে যায় : জাহ্নবী

#

বিনোদন ডেস্ক

২৯ আগস্ট, ২০২৩,  4:38 PM

news image

চলচ্চিত্রের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার খবরের শিরোনাম হয়েছেন জাহ্নবী কাপুর। এরই মধ্যে অনেকের সঙ্গে তার প্রেমের সম্পর্কের গুঞ্জন চাউর হয়েছে। তবে বরাবরই তা অস্বীকার করেছেন এই অভিনেত্রী। রুপালি পর্দায় পা রাখার আগে প্রথম প্রেমের সম্পর্কে জড়ান জাহ্নবী কাপুর। কিন্তু বাবা-মায়ের কারণে এ সম্পর্ক ভেঙে যায়। কুশা কপিলা সঞ্চালিত একটি শোয়ে হাজির হয়ে এ বিষয়ে খোলামেলা কথা বলেন জাহ্নবী কাপুর। যদিও সেই প্রেমিকের নাম জানাননি তিনি। জাহ্নবী কাপুর বলেন, আমরা গোপনে দেখা করতাম। আমরা আমাদের ভালোবাসার সম্পর্ক গোপন রাখতে চেয়েছিলাম। কিন্তু মা-বাবার কারণে এ সম্পর্ক ভেঙে যায়। কারণ তারা এ সম্পর্কের পক্ষে ছিলেন না। মা-বাবাকে মিথ্যা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। ‘‘আমার বাবা-মায়ের বক্তব্য ছিল— ‘তোমার কোনো প্রেমিক থাকবে না।’ এ বিষয়ে বাবা-মা খুবই রক্ষণশীল। এরপর আমি অনুধাবন করতে পারি, একটি সম্পর্কে বাবা-মায়ের গুরুত্ব কতটা! তাদের সম্মতি আত্মবিশ্বাসী করে তুলে এবং সবকিছু সহজ করে দেয়।’’ জাহ্নবী কাপুর। উল্লেখ্য, নাম করা প্রযোজক বনি কাপুর ও প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর বড় কন্যা জাহ্নবী কাপুর। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম