ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

বান্দরবানে জেএসএস নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৩ ডিসেম্বর, ২০২১,  1:08 PM

news image

বান্দরবান সদর উপজেলায় পুশৈ থোয়াই মারমা (৪২) নামে এক জেএসএস নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে চন্দ্রঘোনা সড়কের আমতলী এলাকার একটি উঁচু পাহাড়ের মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করা হয়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) বান্দরবান সদর উপজেলা সাধারণ সম্পাদকের পদে দায়িত্বরত ছিলেন তিনি। পুলিশ জানায়,

রবিবার রাতে চেমী ডলুপাড়া বাজারে এসে কয়েকজন অস্ত্রধারী পুশৈ থোয়াইকে নিয়ে যায়। রাতের কোনো একসময়ে তার মাথার এক পাশে গুলি করে হত্যা করে । পরে লাশ পাহাড়ের ঢালুতে মাটি চাপা দিয়ে রাখে। পরে স্থানীয়দের থেকে খবর পেয়ে সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার কুহালং ইউনিয়নের চেমী ডলুপাড়ার অংসা চিং মারমার ছেলে বলে জানায় পুলিশ। এদিকে জনসংহতি সমিতির বান্দরবান জেলা সাধারণ সম্পাদক ক্যবামং বলেন, তথ্যটি এখনো আমার কাছে পরিষ্কারভাবে আসেনি। তবে সে মারা গেছে। এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, জেএসএস নেতার লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কেউ থানায় মামলা দায়ের করতে আসেনি। কে বা কারা খুন করেছে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম